ভালুকায় বেলাল ফকিরের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
মোঃ আক্কাছ আলী,ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় তিন হাজার অসহায় ও হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার(১এপ্রিল) সকালে উপজেলার কাশর এলাকায় এগুলো বিতরণ করা হয়। বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামিলীগ নেতা হাজী বেলাল ফকিরের উদ্যোগে অসহায় ও হতদরিদ্রের মাঝে এগুলো বিতরণ করা হয়। ঈদ সামগ্রী হিসেবে ছিলো চাউল ও নগদ অর্থ। এসময় উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, ইউনিয়ন যুবলীগ নেতা তোফাজ্জল হোসেন সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঈদ সামগ্রী বিতরণ কালে সমাজ সেবক হাজী বেলাল ফকির জানান তিনি সব সময় অসহায় মানুষের পাশে থাকতে পছন্দ করেন। অল্প সময়ের জন্য হলেও অসহায় মানুষের মুখে হাসি ফুটুক তার জন্য তিনি অসহায় মানুষকে দান করে থাকেন।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































